শনিবার, ২২ আগস্ট ২০২৬
চেকপোস্ট
সর্বশেষ
নতুন ৬ মন্ত্রীর দপ্তর বণ্টন, বদল হলো আরও এক মন্ত্রীর

তথ্য ও স্থানীয় সরকারে নতুন মুখ

নতুন ৬ মন্ত্রীর দপ্তর বণ্টন, বদল হলো আরও এক মন্ত্রীর

নতুন করে শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। একই সঙ্গে মন্ত্রিসভার আরও একজন মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ান।নতুন দায়িত্ব পাওয়া চার মন্ত্রী হলেন—আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিভ রহমান পার্থ। নতুন দুই প্রতিমন্ত্রী হলেন—হুমায়ুন কবির (টেকনোক্রেট) ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।স্থানীয় সরকারে আবদুল মঈন খানরাষ্ট্রপতি হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।পর্যটন মন্ত্রণালয়ে রশিদুজ্জামান মিল্লাতআগে প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণ মন্ত্রী করে দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব।এই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আফরোজা খানম (রিতা)কে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে সাচিং প্রু জেরীবান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।এর আগে দীপেন দেওয়ান এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরে তিনি পদত্যাগ করায় পদটি শূন্য হয়।তথ্য মন্ত্রণালয়ে আন্দালিভ রহমান পার্থবাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।এর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।ধর্ম মন্ত্রণালয়ে শামীম কায়সারনতুন প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে রয়েছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীটেকনোক্রেট প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। একই মন্ত্রণালয়ের আরেক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম নিজ পদে বহাল থাকছেন। ফলে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন খলিলুর রহমান।

নতুন ৬ মন্ত্রীর দপ্তর বণ্টন, বদল হলো আরও এক মন্ত্রীর

তথ্য ও স্থানীয় সরকারে নতুন মুখ / নতুন ৬ মন্ত্রীর দপ্তর বণ্টন, বদল হলো আরও এক মন্ত্রীর

যুব নেতা হত্যার বিচার না হলে ক্ষোভ বাড়বে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন / যুব নেতা হত্যার বিচার না হলে ক্ষোভ বাড়বে: চরমোনাই পীর

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতা হত্যার বিচার না হলে দেশজুড়ে ক্ষোভ বাড়তে পারে বলে সতর্ক করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সভায় তিনি এ মন্তব্য করেন।চরমোনাই পীর বলেন, নারায়ণগঞ্জের বন্দর থানার ইসলামী যুব আন্দোলনের সহসভাপতি মুজাহিদুল ইসলাম বুলবুলকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে জনমনে ক্ষোভ তৈরি হবে।তিনি অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ থাকা ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনা ঘটেছে।ইসলামী আন্দোলনের আমির বলেন, হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে কি না, তা নিয়ে মানুষের মধ্যে সংশয় রয়েছে।তিনি সরকারকে সতর্ক করে বলেন, অপরাধীরা যদি আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যায়, তাহলে দেশব্যাপী ক্ষোভ আরও বাড়বে। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারকে কঠোর ভূমিকা পালন করতে হবে। সভায় ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নাচোল হাসপাতালে ভ্যানচালককে লাথির অভিযোগ, ক্ষোভ

হামলার অভিযোগে উত্তেজনা / নাচোল হাসপাতালে ভ্যানচালককে লাথির অভিযোগ, ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে এক ভ্যানচালক মারধর ও লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোগী ভর্তি করা নিয়ে কথাকাটাকাটির জেরে হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক বারেক ওই ভ্যানচালককে লাথি মেরে হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।অভিযোগ অনুযায়ী, শুক্রবার (২১ আগস্ট) ২০২৬ সালের সকাল আনুমানিক ৮টার দিকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী ভ্যানচালক তারিফ হোসেনের ছেলে ইমন জানান, সকালে তার বাবা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা ও ভর্তি করানোর জন্য তাঁরা হাসপাতালে যান। সেখানে ভর্তি নিয়ে জটিলতা তৈরি হলে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অ্যাম্বুলেন্স চালক বারেক ক্ষিপ্ত হয়ে তার বাবাকে লাথি মেরে মারধর করেন এবং জোরপূর্বক হাসপাতাল এলাকা থেকে বের করে দেন বলে অভিযোগ করেন তিনি।ইমন আরও অভিযোগ করেন, কর্তব্যরত চিকিৎসকরাও তাদের সঙ্গে অমানবিক আচরণ করেছেন এবং প্রশাসনিক প্রভাব ও পুলিশের ভয় দেখিয়ে হাসপাতাল ছাড়তে বাধ্য করেছেন।আক্ষেপ করে ইমন বলেন, “আমরা দরিদ্র মানুষ। ভ্যান চালিয়ে সংসার চালাই। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে যদি এভাবে অপমান ও মারধরের শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?”স্থানীয়দের অভিযোগ, অ্যাম্বুলেন্স চালক বারেকের বিরুদ্ধে এর আগেও রোগী, স্বজন এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে নানা অনিয়ম করে আসছেন বলেও দাবি করেন কেউ কেউ।এ ঘটনায় নাচোল এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। তারা জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয়রা।

সৈয়দপুরে হরিজন সম্প্রদায়ের ফুটবল টুর্নামেন্টে গাজীপুর চ্যাম্পিয়ন

৮ দলের লড়াই শেষে জয় / সৈয়দপুরে হরিজন সম্প্রদায়ের ফুটবল টুর্নামেন্টে গাজীপুর চ্যাম্পিয়ন

নীলফামারীর সৈয়দপুরে সারাদেশের হরিজন সম্প্রদায়ের ৮ দলের অংশগ্রহণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) শহরের রাসুলপুর এলাকার রেলওয়ে ফিদা আলী মিলনায়তন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনালে জয়পুরহাট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুর হরিজন সম্প্রদায়ের ফুটবল দল।সৈয়দপুরের রাসুলপুর একতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় আয়োজক দলসহ বগুড়া, ঠাকুরগাঁওয়ের সিতাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাজীপুর, যশোরের দর্শনা ও দিনাজপুরের ভবানীপুর হরিজন পল্লীর ৮টি দল।ফাইনাল খেলায় গাজীপুর ও জয়পুরহাট দল মুখোমুখি হয়। সন্ধ্যা পর্যন্ত চলা উত্তেজনাপূর্ণ ম্যাচে গাজীপুর দল ৪ গোল করে জয় নিশ্চিত করে। রানার্সআপ জয়পুরহাট দল করে ২ গোল।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহীন আকতার শাহীন।বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র জিয়াউল হক জিয়া এবং ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ আবিদ হোসেন লাড্ডান।এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক, সাবেক ফুটবলার ও পৌর কনজারভেন্সি পরিদর্শক মো. মজিদ, জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক রোজিনা বেগম, তাজির উদ্দিন গ্রান্ট হোটেলের মালিক আতিয়ার রহমান এবং সাংবাদিক মো. জাকির হোসেন।খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কামারপুকুর ইউনিয়নের আইসঢাল খিয়াপাড়া আলিম মাদরাসার ক্রীড়া ও শরীরচর্চা শিক্ষক শরীফুল ইসলাম।পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি শ্রী রুবেল বাঁশফোর ও সাধারণ সম্পাদক উজ্জ্বল বাঁশফোর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। পাশাপাশি টুর্নামেন্টে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্স করা খেলোয়াড়দের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

‘আন্ধার’-এর পোস্টারের পেছনে ২ দিনের চমক

পোস্টারেই বাড়ছে উত্তেজনা / ‘আন্ধার’-এর পোস্টারের পেছনে ২ দিনের চমক

ঢালিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে নির্মাতা রায়হান রাফীর বড় বাজেটের সিনেমা ‘আন্ধার’। ভৌতিক ও সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার এই সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশের পর এবার সামনে এসেছে ৩২ সেকেন্ডের একটি বিহাইন্ড দ্য সিন ভিডিও। এতে পোস্টার তৈরির নেপথ্যের নানা মুহূর্ত উঠে আসায় দর্শকের আগ্রহ আরও বেড়েছে।সম্প্রতি প্রকাশিত পোস্টারের কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিকমাধ্যমে প্রকাশ করা হয় পোস্টার ফটোশুটের নেপথ্যের ভিডিও। এর আগে সিনেমাটির বিভিন্ন চরিত্রের লুক প্রকাশ করা হয়েছিল, যা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আলোচনা।নির্মাতা রায়হান রাফী জানান, পোস্টার তৈরির পেছনের গল্প দর্শকদের জানাতেই এই ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায় ব্যস্ত শুটিং সেট, শিল্পীদের প্রস্তুতি এবং নির্মাণ দলের নানা আয়োজন।মেকআপ আর্টিস্ট মোহাম্মদ তারেকের কাজের মাধ্যমে চরিত্রগুলোর বিশেষ লুক তৈরি করা হয়। এরপর ক্যামেরার সামনে দেখা যায় চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও নাজিফা তুষিকে। সাদা পোশাক, রহস্যময় অভিব্যক্তি ও সেটের আবহে ফুটে ওঠে সিনেমাটির ভৌতিক পরিবেশ।বিহাইন্ড দ্য সিন ভিডিওতে রয়েছে লাইট, ক্যামেরা, নির্মাতার নির্দেশনা এবং পুরো টিমের পরিশ্রমের দৃশ্য। একটি সাধারণ স্টুডিওকে কীভাবে রহস্যময় আবহে রূপ দেওয়া হয়েছে, তারই ঝলক দেখা গেছে এতে।রায়হান রাফী জানিয়েছেন, ‘আন্ধার’-এর পোস্টার ফটোশুটে টানা দুই দিন কাজ করা হয়েছে। কনসেপ্ট অনুযায়ী প্রতিটি পোস্টার তৈরিতে বিশেষ সময় দেওয়া হচ্ছে। সামনে সিনেমাটির আরও পোস্টার, টিজার ও ট্রেলার প্রকাশ করা হবে বলেও জানান তিনি।শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানের গল্পে নির্মিত ‘আন্ধার’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, মোস্তফা মনওয়ার, আফসানা মিমি, গাজী রাকায়েত, তানজিকা আমিনসহ আরও অনেকে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি। পোস্টার ও বিহাইন্ড দ্য সিন প্রকাশের পর থেকেই ‘আন্ধার’ ঘিরে দর্শকদের কৌতূহল বাড়ছে।

অনলাইন জরিপ
২৭ জুন ২০২৬, ১১:৪৬ এএম
"অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মুদি দোকানসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা খাতকে করের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগকে আপনি কতটা সমর্থন করেন?

"অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মুদি দোকানসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা খাতকে করের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগকে আপনি কতটা সমর্থন করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন

ইতিহাস-ঐতিহ্য

কোন পোস্ট নেই !